মেদিনীপুরে বৃহস্পতিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ট্যাবলোর উদ্বোধন - The News Lion

মেদিনীপুরে বৃহস্পতিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ট্যাবলোর উদ্বোধন




দি নিউজ লায়ন ;   বৃহস্পতিবার বিশ্ব প্রতিবন্ধী  দিবস উপলক্ষে একটি সুসজ্জিত ট্যাবলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের কেশবপুর প্রাথমিক বিদ্যালয় থেকে বেরোয়। মেদিনীপুর সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ওঙ্কার নাথ পণ্ডা পতাকা নেড়ে এর সূচনা করেন। উপস্থিত ছিলেন শিক্ষক সাধন দে , শিক্ষক নেতা দীপক দাস অধিকারী , কিঙ্কর প্রামাণিক  সহ শিক্ষাবন্ধুরা।


ঐ ট্যাবলো টি  মেদিনীপুর সদর পুর্ব  চক্র এর অধীন প্রতিটি এলাকায় ঘুরে মানুষ কে সচেতন করবে। শিক্ষক দীপক দাস অধিকারী বলেন প্রতিবন্ধী শিশুরা কেউ যাতে শিক্ষার  আলো  থেকে  বঞ্চিত না হয় তার জন্য এই কর্মসূচির  উদোগ  নেওয়া হয়েছে।প্রতিবন্ধী শিশু দের বাড়িতে না রেখে যাতে বিদ্যালয়ে  তাদের পরিবারের  লোকেরা  নিয়ে আসেন তার জন্য সচেতন করতে এই উদ্যোগ  নেওয়া হয়েছে।


কারণ  ওদের ও ইছা আছে  বাড়ীর  বাইরে বেরিয়ে পাখা  মেলে ওড়ার। তাই তিনি প্রতিবন্ধী শিশুদের  বিদ্যালয়  মুখি  করার আবেদন জানান।তাতে ঐ প্রতিবন্ধী শিশুরা  ভালো ভাবে লেখা পড়া   করতে পারবে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.